শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, নকলার শফিউজ্জামান রানা পেলেন ‘মাদার তেরেসা আন্তর্জাতিক শান্তি পুরস্কার

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

মোঃ জহিরুল ইসলাম জেলা প্রতিনিধি, শেরপুর

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শেরপুরের নকলা উপজেলার সাংবাদিক মো. শফিউজ্জামান রানাকে ‘মাদার তেরেসা আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে।
ঢাকার ধানমন্ডিতে আয়োজক প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আর. কে. রিপনের হাত থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন সাংবাদিক শফিউজ্জামান রানা।পুরস্কারের সনদে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাঁকে সম্মাননা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।সনদে ‘For Special Contribution to Journalism’হিসেবে তাঁকে স্বীকৃতি দেওয়া হয়।একই সঙ্গে পুরস্কারের ক্রেস্টেও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতির কথা উল্লেখ রয়েছে।সাংবাদিক শফিউজ্জামান রানা বর্তমানে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নকলা উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বিভিন্ন অনিয়ম,দুর্নীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের নানা সমস্যা নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন।রানা জানান, এর আগে তিনি নেপাল-বাংলাদেশ অ্যাওয়ার্ড,গ্লোবাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ড, প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড ও নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।রানার ভাষ্য অনুযায়ী,২০২৪ সালের মার্চে নকলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের কাছে প্রায় ১০ কোটি টাকার অনিয়ম সংক্রান্ত তথ্য জানতে তথ্য অধিকার আইনে আবেদন করতে গিয়ে তিনি হয়রানির শিকার হন। পরবর্তীতে এ ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের যোগসাজশের অভিযোগ তুলে তিনি জানান, ইউএনও মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে সাত মাসের কারাদণ্ড দেন। তবে কারাভোগের ছয় দিনের মাথায় দৈনিক দেশ রূপান্তর কর্তৃপক্ষ ও তথ্য কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপে তিনি মুক্তি পান বলে রানা দাবি করেন।সাংবাদিকতায় এমন স্বীকৃতি পাওয়ায় শফিউজ্জামান রানাকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews