শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

সাটুরিয়ায় তিন ভাইয়ের বিরোধে সরকারি রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে ১০-১৫ পরিবার

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের তেবারিয়া এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত একটি রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দীর্ঘদিন ধরে ওই রাস্তা ব্যবহার করে আসা ১০-১৫টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও জরুরি প্রয়োজনে চলাচলকারীরা বিপাকে পড়েছেন।স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তেবারিয়া এলাকায় মো. খলিলুর রহমানসহ প্রায় ১০-১৫টি পরিবার কয়েক যুগ ধরে বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে তাদের যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ওই রাস্তাটি। তবে গত ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার প্রতিবেশী আব্দুল জলিল, আব্দুর রহমান, হাবু মিয়া, মো. আজাহার আলীসহ কয়েকজন মিলে বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।ভুক্তভোগী মো. খলিলুর রহমান বলেন, “আমাদের ১০-১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। হঠাৎ করে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছি। ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া, অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া কিংবা জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়াও কঠিন হয়ে পড়েছে।স্থানীয়দের দাবি, রাস্তাটি ২০১৯ সালে সরকারি বরাদ্দের মাধ্যমে রাস্তা হিসেবে স্বীকৃতি পায়। এরপর থেকে এলাকাবাসী নিয়মিতভাবে এটি ব্যবহার করে আসছেন। তবে জমি-সংক্রান্ত বিরোধ ও পারিবারিক দ্বন্দ্বের জের ধরে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।এলাকাবাসী ও সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। এক পক্ষ মীমাংসায় রাজি হলেও অপর পক্ষের আপত্তির কারণে বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানান।রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও সাধারণ মানুষ। জরুরি প্রয়োজনে বিকল্প পথে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে তাদের। স্থানীয়দের দাবি, জনসাধারণের চলাচলের রাস্তা দ্রুত উন্মুক্ত করে দিয়ে বিরোধের স্থায়ী সমাধান করা হোক।এ ঘটনায় প্রতিকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।দড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এলাহী বক্স রতন বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয়েছে। মূলত দুই পক্ষের বিরোধের জের ধরেই রাস্তা বন্ধের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত এর সমাধানের উদ্যোগ নেওয়া হবে।এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী অনিক ইসলাম বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জনসাধারণের দীর্ঘদিনের চলাচলের রাস্তা উন্মুক্ত করার ব্যবস্থা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews