বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকার ঘোড়াশাল পৌর এলাকায় সড়কবাতির তীব্র সংকট মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে সৌজন্য সাক্ষাৎ স্ত্রী নির্যাতন ও অস্বীকারের অভিযোগে সংগীত শিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে মামলা বাবার স্বপ্ন পূরণ করে চিকিৎসক হলেন আবদুল হাকিম বুলবুল সাটুরিয়ায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান ডেঙ্গু রোগীর চাপে,পূর্ণ দাকোপ হাসপাতাল শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাটুরিয়ায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ শিমুলিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট করার অভিযোগে মোঃ সুমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে হরগজ ইউনিয়নের হরগজ শিমুলিয়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল ইসলাম।অভিযান চলাকালে মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট করার সময় মোঃ সুমন মিয়াকে হাতেনাতে আটক করা হয়। তিনি হরগজ শিমুলিয়া এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম চুন্নু মিয়া।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিষয়টি আইনানুগভাবে নিষ্পত্তি করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধের দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের অপব্যবহার রোধ, জনশান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।স্থানীয়রা উপজেলা প্রশাসনের এমন মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews