শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নে জাসাসের ৩১ সদস্যের কমিটি গঠন

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬৫ Time View

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাসের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।এ উপলক্ষে ধানকোড়া ইউনিয়নে আয়োজিত কমিটি গঠন ও পরিচিতি অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও জাসাসের নেতাকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. জিয়াউর রহমান জিয়া—সাধারণ সম্পাদক, ড্যাব; সভাপতি, জিয়া স্মৃতি পাঠাগার এবং আহ্বায়ক সদস্য, জেলা বিএনপি, মানিকগঞ্জ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সেলিম আলদীন, সভাপতি, জাসাস সাটুরিয়া উপজেলা। প্রধান আলোচক ছিলেন মো. জিয়াউল হক শাওন, যুগ্ম আহ্বায়ক, জেলা জাসাস।এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস সাটুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী হক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাজমুস সাকিব রাসেল এবং সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল মালেক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রবিউল ইসলাম।বক্তারা বলেন, জাসাস শুধু একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নয়, বরং জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে সম্পৃক্ত সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নতুন কমিটির নেতৃবৃন্দ ধানকোড়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।নবগঠিত ৩১ সদস্যের কমিটির মাধ্যমে ধানকোড়া ইউনিয়নে জাসাসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ। একই সঙ্গে তরুণ প্রজন্মকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews