শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

সাপাহারে আমের গাড়ি থেকে অবৈধভাবে আম নামানোর অভিযোগে গ্রে ফ তা র ৫

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

সাপাহারে আমের গাড়ি থেকে অবৈধভাবে আম নামানোর অভিযোগে গ্রেফতার ৫

মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধি (নওগাঁ):

নওগাঁর সাপাহারে চলতি আম মৌসুমে বাজারে আসা আমবাহী গাড়ি থেকে অবৈধভাবে আম নামানো এবং চাঁদাবাজির অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে সাপাহার থানা পুলিশ স্থানীয় আম বাজারে বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—পত্নীতলা থানার পাড়াশাওলী গ্রামের কাশেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫), প্রফেসরপাড়ার বিদেশি লাল বাঁশফোড়ের ছেলে জয় বাঁশফোড় (২০), নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামের শামসুল হকের ছেলে মো. নাইম ইসলাম (২২), প্রফেসরপাড়ার মৃত মানা লালের ছেলে সপেন বাঁশফোড় (৫০) এবং একই এলাকার গণেশের ছেলে জয় বাঁশফোড় (২২)।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি আম মৌসুমে বাজারে আগত আমচাষি ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা ও সুশাসন বজায় রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, পুলিশের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীরা। আম বাজারে চাঁদাবাজি ও অন্যান্য অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews