শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

সাবরাংয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ৮–১০ মাদক কারবারি

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ Time View

মোহাম্মদ রায়হান ইসলাম উপজেলা প্রতিনিধি, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল।র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে সাবরাং ইউনিয়নের মাওলানা ফিরোজ সাহেবের লবণের মাঠসংলগ্ন ওয়াব পিডিয়া ইটের সলিং সড়কে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি চারটি পুরোনো লুঙ্গির পোটলা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।পরে উপস্থিত সাক্ষীদের সামনে পোটলাগুলো তল্লাশি করে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।র‌্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস রিলিজে জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিধি অনুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধারকৃত আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews