শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

সিরাজদিখান সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার মেনহাজুল আলম

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ Time View

আমজাদ হোসেন মিঠু  বিশেষ প্রতিনিধি মুন্সিগঞ্জ:

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম। ২১ সেপ্টেম্বর (সোমবার) এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরিদর্শন উপলক্ষে সার্কেল অফিসে পৌঁছালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান আওতাধীন থানা ও ফাঁড়ির বিভিন্ন কর্মকর্তা। পরবর্তীতে সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আনোয়ার পারভেজ-এর নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।পরিদর্শনকালে পুলিশ সুপার অফিসের সার্বিক দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি আনুষ্ঠানিক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।দাপ্তরিক কার্যক্রম তদারকি শেষে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সিরাজদিখান সার্কেল অফিস প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পুলিশ সুপার।উক্ত বার্ষিক পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব কামরান হোসেন, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণ, সিরাজদিখান ও টংগীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews