শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Title :
আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন.. মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের নিয়ামতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, বারী সিদ্দিকী পদক পেলেন নকলার রাকিব বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকের বৈলছড়ী শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন করলেন (ওসি) ও ইব্রাহিম খলিল মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার গাজীপুরে কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো প্রভাব নেই। শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ছাত্রলীগের আগুন ও ভাঙচুর, আটক ৮ চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা নবীনগরের রাধিকা রোডে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেন্ট-এ-কার মালিক আলমগীর হোসেন নিহত। চান্দিনায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বি এন পির মোটরসাইকেল মিছিল। টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আফজাল হোসেন শুভ, স্টাফ রিপোর্টার

নেত্রকোণা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ৮০ হাজার টাকা মূল্যের ৫০ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া উত্তরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজ ‘ডিস্ট্রিক্ট পুলিশ নেত্রকোণা’ (District Police Netrokona) এবং নেত্রকোণা পুলিশ মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—নেত্রকোণা সদর উপজেলার নিজামপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মোঃ ফয়সাল মিয়া (৩১), পূর্ব চকপাড়া এলাকার মোঃ বজলু মিয়ার ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩২), সাকুয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মোঃ সৈয়দ মিয়া (৩০) এবং বড়গারা তেলিগাতী এলাকার মৃত রেজাউল হকের ছেলে মোঃ মাজেদুল হক (৩৫)।
পুলিশ মিডিয়া সেল ও জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম) সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিক-নির্দেশনায় এবং গোয়েন্দা শাখার (পশ্চিম) অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক দেবাংশু কুমার দের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সাকুয়া উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই চার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে বস্তাভর্তি ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল পাল্লায় পরিমাপ করে উদ্ধারকৃত মাদকের ওজন পাওয়া গেছে ৪০ দশমিক ৩২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ হাজার টাকা।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেত্রকোণা মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৯ (গ)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-৩১) দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “গ্রেফতারকৃত আসামিদের ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, “মাদক নির্মূলে থানা পুলিশও অত্যন্ত সক্রিয় রয়েছে এবং এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews