
সুন্দরগঞ্জে চরাঞ্চলে মা ও শিশুর
সামাজিক সুরক্ষা জোরদারে কর্মশালা
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
১৪/১০/২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে চর এলাকায় মা ও শিশুদের জন্য সামাজিক সুরক্ষা শক্তিশালীকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সকাল ১১ টার দিকে কেয়ার বাংলাদেশের আয়োজনে উপজেলা প্রশাসন সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবরাব আল আকাশ।
আলোচনার শুরুতে প্রজেক্টেরের মাধ্যমে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশের টিম লিডার মো. হাফিজুল ইসলাম ও সিনিয়র মেল অফিসার আফরোজা বিনতে জামান।
পরে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ কামরুল হাসান, কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, মৎস্য কর্মকর্তা মাধব রায়, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম, কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনোয়ারুল ইসলাম, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহীম খলিলুল্লাহ, সুন্দরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাব সভাপতি এ মান্নান আকন্দ, ইন্টারন্যাশনাল নিউট্রেশন সমন্বয়কারী মোছাঃ রায়হানা ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া ও উপজেলা ব্রাক স্বাস্থ্য কর্মসূচীর এরিয়া ম্যানেজার মো. শামীম উদ্দিনসহ আরও অনেকে।
পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন কেয়ার বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন।