সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Title :
১৩ নং ভবানীপুর ইউনিয়নবাসীর উদ্দেশ্যে সাইদুর রহমান সবুরের বার্তা ঠাকুরগাঁও রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু। সুন্দরগঞ্জে ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, অংশ নিয়েছে ৩০ বিদ্যালয়ের কাব- স্কাউটরা ​পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পুলিশ​ খুলনায় নিজ বাড়ির সামনে আততায়ীর গুলিতে নিহত এক। লক্ষ্মীপুর সদর হাসপাতালে শয্যার তুলনায় অতিরিক্ত রোগী, ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর দাবি কেশবপুরের রেজাকাটিতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্য আটক, পলাতক ৩ মিরসরাইয়ে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর শেষ মুহূর্তের প্রস্তুতিতে দিন-রাত চলছে প্রতিমা তৈরির কাজ সাপাহার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহিমের উন্নয়নের অঙ্গীকার। শিক্ষক ও আইনজীবির ব্যবস্হাপনায় মনপুরা রিপোর্টার্স ক্লাবের ভোট গ্রহন,সভাপতি নিশান,সাধারন সম্পাদক সুমন।

সুন্দরগঞ্জে ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, অংশ নিয়েছে ৩০ বিদ্যালয়ের কাব- স্কাউটরা

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

সুন্দরগঞ্জে ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, অংশ নিয়েছে ৩০ বিদ্যালয়ের কাব- স্কাউটরা
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধা
০৪/১০/২৬

‘স্মার্ট স্কাউট স্মার্ট দেশ, সবার আগে বাংলাদেশ’ থিমকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে চারদিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটদের অংশগ্রহণে আয়োজিত এ ক্যাম্পুরীতে থাকছে বিভিন্ন শিক্ষামূলক, সৃজনশীল ও স্কাউটিংভিত্তিক কার্যক্রম।

রোববার (৪ অক্টোবর) বিকেলে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্কাউটসের আয়োজনে এ ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মন, স্কাউটস সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, সাবেক সম্পাদক ও কমিশনার শাহজাহান মিঞা এবং অনুষ্ঠান পরিচালনা করেন লিডার ট্রেইনার জিন্নাতুল ফেরদৌসী।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, কাব স্কাউটিং শিশুদের শুধু শৃঙ্খলাবোধ শেখায় না, তাদের মধ্যে নেতৃত্ব, দায়িত্ববোধ, আত্মনির্ভরশীলতা, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই শিশুদের এমন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

বক্তারা আরও বলেন, ‘স্মার্ট স্কাউট স্মার্ট দেশ, সবার আগে বাংলাদেশ’ থিমের মধ্য দিয়ে শিশুদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর পাশাপাশি তাদের দেশপ্রেম ও সেবার মানসিকতায় উদ্বুদ্ধ করা হচ্ছে। পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ শিশুদের আত্মবিশ্বাসী করে তুলবে।

চারদিনব্যাপী এ ক্যাম্পুরীতে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটরা অংশ নিয়েছে। ক্যাম্প চলাকালে নির্ধারিত ভেন্যুতেই ক্ষুদে স্কাউটরা অবস্থান করবে। সেখানে স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্বের বিকাশে নানা আয়োজন থাকবে।

আয়োজকরা জানান, বিদ্যালয়ের পাঠ্যক্রমের পাশাপাশি কাব স্কাউটদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, দলগতভাবে কাজ করা এবং দায়িত্বশীলতার শিক্ষা দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ক্যাম্পুরীর বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে ক্ষুদে স্কাউটরা আনন্দের সঙ্গে নতুন কিছু শেখার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও সেবার মানসিকতা অর্জনের সুযোগ পাবে।

আগামী ৭ অক্টোবর এ ক্যাম্পুরীর সমাপ্তি হবে। চারদিনের এ আয়োজনে ক্ষুদে স্কাউটদের অংশগ্রহণ ও বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে তাদের মধ্যে নেতৃত্ব, দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ আরও বিকশিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews