
মহিদুল ইসলাম সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার সোনাতলা সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) সোনাতলা সদর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা সদর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ও সোনাতলা উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মোঃ আজিজুর রহমান জাকির।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তারাজুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সাকিব হোসেন পলাশ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল মজিদ নান্টু, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম তারা, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মামিরুল ইসলাম, মোঃ বিলালা হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং বিএনপির জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস, জিসাস ও কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।