মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর, হাসপাতালে ভর্তি

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View

নৃপেন হালদার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সয়ন তাঁজ(যুবক) নামে এক যুবককে মারধর করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে উপজেলার সরকারি কোটালীপাড়া কলেজের পাশে সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমতলী ইউনিয়নের সোনাটিয়া গ্রামের ফুলমিয়া তাঁজের ছেলে সয়ন তাঁজ বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন স্কুলের সামনে অবস্থান করে ছাত্রীদের উত্ত্যক্ত ও বিভিন্ন ধরনের প্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। এ ধরনের একাধিক ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তার পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করেন।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সরকারি কোটালীপাড়া কলেজের পাশে সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় জনতা সয়ন তাসকে আটক করে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, বিষয়টি এখন জানতে পেরেছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews