শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪

হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যে কক্সবাজার রেলস্টেশন থেকে হত্যা মামলার আসামি আরমান গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১১২ Time View

মোহাম্মদ আরিফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজার সদর থানার একটি আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আরমান (২৩)-কে হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। সোমবার (১৩ জুলাই ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ১০ জুলাই কক্সবাজার সদর থানা এলাকায় সংঘটিত একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়। ঘটনার পর থেকেই জড়িতদের আইনের আওতায় আনতে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এর ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর কক্সবাজার ব্যাটালিয়ন সদর (সদর কোম্পানি)-এর একটি আভিযানিক দল ১৩ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে কক্সবাজার রেলওয়ে স্টেশন সংলগ্ন সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রাত ৯টা ৪৫ মিনিটে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আরমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরমান (২৩) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া (বাস টার্মিনাল), ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মো. ফেরদৌস।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews