শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

হোসেনপুরে বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

তপন চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে শুরু হলো বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচী -২০২৬ ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” স্লোগানে কর্মসূচীটির আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, হোসেনপুর। রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং সকাল ১০ টায় হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জনাব শহীদুল্লাহ্ কায়সার শহীদ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব, সাফায়েতুল হাসান সম্রাট।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ শওকত হোসেন, আহ্বায়ক, হোসেনপুর উপজেলা, সেচ্ছাসেবক দল, মোস্তাফিজুর রহমান সৌরভ, সদস্য সচিব, হোসেনপুর পৌরসভা যুবদল, রহুল আমিন সুমন ভেন্ডার, আহ্বায়ক, হোসেনপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দল, মোঃ আল আমিন ভূইয়া, সদস্য সচিব, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, আবু নাঈম, আহ্বায়ক, হোসেনপুর উপজেলা ছাত্রদল, শরীফ আহমেদ, আহ্বায়ক, হোসেনপুর পৌরসভা যুবদল, দেলোয়ার হোসেন রাজিব, সদস্য সচিব, হোসেনপুর উপজেলা ছাত্রদল।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রতিটি শিশুকে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” এই উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে সবুজ ও বাসযোগ্য পৃথিবী তুলে দেওয়াই আমাদের লক্ষ্য।অনুষ্ঠান শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করা হয়।আয়োজক সংগঠন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচী হোসেনপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews