
হোসেনপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রসতুতিমুলক সভা অনুষ্ঠিত।
তপন চন্দ্র সরকার,স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জর হোসেনপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হোসেনপুরে পুজামন্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর থানার ওসি রাশেদুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন, হোসেনপুর থানা বিএনপির সাবেক মেয়র মাহবুব,বিএনপি’র যুগ্ন আহবায়ক সবুজ,যুগ্ন আহবায়ক বাক্কার,সহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় আসন্ন দুর্গাপুজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পুজামন্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি যানবাহন নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পুজামন্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা,অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়ানো এবং পুজার দিনগুলোতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন,ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে হোসেনপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। একই সঙ্গে পুজার আয়োজক কমিটি গুলোকে সরকারি নির্দেশনা ও নিরাপত্তা সংক্রান্ত বিধি মেনে চলার আহবান জানানো হয়।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা পুজা উদযাপন কমিটির প্রতিনিধিরা এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।