
তাহামিনা আক্তার কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রতিষ্ঠার ৪৮ বছরে বিএনপির রাজনৈতিক পথচলা কখনো ছিল ক্ষমতার শীর্ষে, কখনো আবার বিরোধী রাজনীতির কঠিন মাঠে। আন্দোলন-সংগ্রাম, নির্বাচন, সরকার পরিচালনা, বিরোধী দলের ভূমিকা এবং রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দলটি বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘস্থায়ী অবস্থান তৈরি করেছে।এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী,সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেরানীগঞ্জ মডেল থানা শ্রমিক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. লিটন তালী।তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে অবদান রাখা নেতাকর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।মো. লিটন তালী বলেন,বিএনপির ৪৮ বছরের ইতিহাস শুধু একটি রাজনৈতিক দলের ইতিহাস নয়; এটি দেশের রাজনীতিতে দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, ত্যাগ ও সাংগঠনিক পথচলারও একটি অধ্যায়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তিনি দেশবাসী, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা জানান।তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বিএনপি দেশের মানুষের কল্যাণ, গণতন্ত্র, অধিকার ও উন্নয়নের লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলটির আগামী দিনের পথ হোক আরও সুন্দর, সফল ও জনকল্যাণমুখীএই প্রত্যাশা।