শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার লৌহজং থানার বিশেষ অভিযান

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে লৌহজং থানাধীন মৌছা মান্দ্রা গ্রামের কবরস্থানের গেটসংলগ্ন পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি পিয়াল হোসেন (২৬)।তিনি ঢাকা জেলার দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের বাসিন্দা।তার পিতা মো:বাবুল হোসেন ফকির এবং মাতা রিবোনা সুলতানা।পুলিশ জানায়,মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো:মেনহাজুল আলম,পিপিএম-এর নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় লৌহজং থানার এসআই রাজীব সরকারের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পিয়াল হোসেনকে সন্দেহজনক অবস্থায় আটক করে তল্লাশি চালানো হয়।এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে তাকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশ জানায়,উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লৌহজং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।লৌহজং থানা পুলিশ জানিয়েছে,মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।পুলিশ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews