
*`৭নং ফাইতং ইউনিয়নে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা`! ও হামলার অভিযোগ ৪নং ওয়ার্ড মেম্বার আহমদ উল্লাহর বিরুদ্ধে, সুষ্ঠু তদন্ত দাবি*
প্রতিবেদক: এস এম মাহমুদুল করিম হাশেমী, লামা*
লামা উপজেলার ৭নং ফাইতং ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার আহমদ উল্লাহর বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগকারীর দাবি, ৫৮৫/৩৫৯ হোল্ডিং-এর জায়গাটি তার মরহুম বাবা দেলোয়ার হোসেনের পৈতৃক সম্পত্তি। জায়গাটি দেখাশোনার জন্য একজনকে থাকতে দেওয়া হয়েছিল এবং তার বাবা জীবিত থাকাকালে জায়গাটি বিক্রি করেননি বলে তার দাবি।
ভুক্তভোগীর অভিযোগ, ওই জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে দানের কথা বলে লোক জড়ো করে ধুল্যাছড়ি স্কুলের সামনে তার বড় ভাই মোঃ নাছির উদ্দিন (৩৩) এর ওপর হামলা চালানো হয়। এতে তিনি ডান হাতের কনুইতে আঘাত পান। পরে তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং চিকিৎসক তাকে এক্স-রে করার পরামর্শ দেন। [ছবিতে প্রেসক্রিপশন ও এক্স-রে সংযুক্ত]
এ বিষয়ে ভুক্তভোগীর বক্তব্য, “আমরা কারো সম্পত্তি অন্যায়ভাবে চাই না, আমাদের পৈতৃক সম্পত্তিও অন্যায়ভাবে দখল হতে দেব না। একজন জনপ্রতিনিধির দায়িত্ব বিরোধ মীমাংসা করা, আইন নিজের হাতে তুলে নেওয়া নয়।”
তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলার সুষ্ঠু বিচার এবং জমির কাগজপত্র যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
*বি:দ্র: এটি সম্পূর্ণ অভিযোগকারীর বক্তব্য। এ বিষয়ে অভিযুক্ত মেম্বারের বক্তব্য পাওয়া গেলে সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করা হবে।*