বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল ২টা ৩০ মিনিটে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ এবং উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মিজানুর রহমান এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দাল মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা রহুল হাসান, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সদস্য নুর আলী, মহির উদ্দিন মহির ও অজিত দাস, বিএনপি নেতা আওলাদ হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়া, এনজিও প্রতিনিধি নাজিম উদ্দীন ও সাজ্জাদুর রহমান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ধর্মীয় নেতা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। কোনো তথ্য বা সংবাদ শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই-বাছাই করা প্রয়োজন। বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থেকে ইতিবাচক সামাজিক চেতনা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই বিশ্বে সচেতন নাগরিকই পারে একটি নিরাপদ, মানবিক ও দায়িত্বশীল সমাজ গড়ে তুলতে। একই সঙ্গে মাদক প্রতিরোধেও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তাহলেই সমাজে গণতান্ত্রিক ও উদার মূল্যবোধের বিকাশ ঘটবে এবং ন্যায়ভিত্তিক সামাজিক পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews