বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত বেড়া, প্রাণ গেল এক ব্যক্তির

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৮ Time View

শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত বেড়া, প্রাণ গেল এক ব্যক্তির

স্টাফ রিপোর্টার: মোহাম্মদ শাহিনুর রহমান আকাশ

নাটোরের লালপুরে মুরগির খামারের চারপাশে টানানো অবৈধ বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে সিহাব আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাত থেকে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টার মধ্যে উপজেলার ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভাটপাড়া গ্রামের আসলাম হোসেন শিয়াল, বেজিসহ অন্যান্য প্রাণীর উপদ্রব ঠেকাতে তার মুরগির খামারের চারপাশে জিআই তারের বেড়ায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। মঙ্গলবার সকালে তার ছেলে রায়হান আলী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে খামারের উত্তর পাশে বিদ্যুতায়িত তারে জড়ানো অবস্থায় প্রতিবেশী সিহাব আলীর মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে লালপুর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে। এ ঘটনায় নিহতের ছেলে সোহান আলী বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews