বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

রাজশাহীতে র‍্যাবের পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিদেশি ও দেশীয় সিগারেট উদ্ধার

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View

রাজশাহীতে র‍্যাবের পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিদেশি ও দেশীয় সিগারেট উদ্ধার

অপু দাস, রাজশাহী ব্যুরো।

রাজশাহী মহানগরী ও জেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিদেশি ও দেশীয় ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করেছে র‍্যাব-৫, রাজশাহী। উদ্ধার হওয়া এসব সিগারেটের মালিকানা সম্পর্কে স্থানীয়ভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক, অপহরণ, ছিনতাই, ভেজাল পণ্য ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এস এ পরিবহন প্রাইভেট লিমিটেডের সামনের সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার প্যাকেট লাকি স্ট্রাইক (Lucky Strike) সিগারেট, যার মোট শলাকা সংখ্যা ২০ হাজার এবং ২ হাজার ৭শ প্যাকেট স্টার (Star) সিগারেট, যার মোট শলাকা সংখ্যা ২৭ হাজার, উদ্ধার করা হয়। এ অভিযানে মোট ৩ হাজার ৭শ প্যাকেট সিগারেট বা ৪৭ হাজার শলাকা জব্দ করা হয়।
একই দিন রাত ৯টা ২০ মিনিটের দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে র‍্যাব। ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে এস এ পরিবহনের সামনে পরিত্যক্ত অবস্থায় আরও ৯৯০ প্যাকেট স্টার সিগারেট উদ্ধার করা হয়, যার মোট শলাকা সংখ্যা ৯ হাজার ৯শ।
দুই অভিযানে সর্বমোট ৪ হাজার ৬৯০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেটের মোট শলাকা সংখ্যা ৫৬ হাজার ৯শ বলে জানিয়েছে র‍্যাব।
অভিযানের সময় আশপাশের স্থানীয় বাসিন্দাদের কাছে সিগারেটগুলোর মালিকানা সম্পর্কে জানতে চাওয়া হলে কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক অনুসন্ধানেও উদ্ধার হওয়া সিগারেটগুলোর প্রকৃত মালিক বা বহনকারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
র‍্যাব জানায়, উদ্ধারকৃত সিগারেটগুলো আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সাধারণ ডায়েরি (জিডি) মূলে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এবং রাজশাহী জেলার পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews