বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলাম সহযোগী ডিলার সাগির গ্রে প্তা র

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলাম সহযোগী ডিলার সাগির গ্রেপ্তার

গাইবান্ধা জেলা প্রতিনিধি
মো: মিজানুর রহমান বাবু

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি এলাকায় অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও এজেন্ট অ্যাকাউন্টসম্বলিত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন খোলাহাটি দুলালের ভিটা গ্রামের মো. আরিফুল ইসলাম আরিফ (৩২) ও মো. সাগির আলম (৩১)।
পুলিশ জানায়, গাইবান্ধা সদর থানার মামলা নং-৪৮, তারিখ ২৮ জুলাই ২০২৬, জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এর বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া দুটি মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনোর এজেন্ট অ্যাকাউন্ট ও জুয়া পরিচালনার বিভিন্ন অ্যাপের অস্তিত্ব পাওয়া গেছে।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার দুই ব্যক্তি এলাকায় অনলাইন ক্যাসিনোর সক্রিয় পরিচালনাকারী হিসেবে পরিচিত ছিলেন।
এ বিষয়ে জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। বুধবার জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews