বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Title :
সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা মুকসুদপুরে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে

বাসাইলে ১৪ পিস ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

বাসাইলে ১৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে ১৪ পিস ইয়াবাসহ মোহাম্মদ রাফি (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত ১১টায় উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাফি ওই গ্রামের মোহাম্মদ আতাউর রহমানের ছেলে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টায় কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রামের মামুন মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে বাসাইল থানা ছাড়াও গাজীপুর জেলায় মাদক মামলা বিচারাধীন রয়েছে।

​বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews