বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা মুকসুদপুরে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে

দোয়ারাবাজারে শিশুকে বলাৎকার, যুবক গ্রে’ ফ তার

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View

দোয়ারাবাজারে শিশুকে বলাৎকার, যুবক গ্রে’ফতার।

সাইফুল আলম।

প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিড়ি কিনে আনার কথা বলে ফুসলিয়ে ১২ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আলাল (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ৩ আগস্ট সোমবার সন্ধ্যায় উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেফতার আলাল ওই গ্রামেরই ইসলাম খা ও ছেলে। ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত যুবক পাশাপাশি বাড়ির বাসিন্দা। মামলা সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিবেশী শিশুটিকে ৫০ টাকা দিয়ে স্থানীয় দোকান থেকে ১০ টাকার বিড়ি কিনে আনতে বলে আলাল। শিশুটি বিড়ি কিনে এনে বাকি ৪০ টাকাসহ ফেরত দিতে গেলে আলাল কৌশলে টাকাগুলো শিশুটির পকেটে রেখে দেয়। এরপর সে শিশুটিকে কোলে তুলে নিজ বাড়ির পেছনে নির্জন এক ঝোপের ভেতর নিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আলাল জোরপূর্বক শিশুটির পরিহিত প্যান্ট খুলে তার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করে। এ সময় শিশুটির শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে অভিযুক্ত আলাল প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মো. আবুল কাসেম রাতই বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আলালকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলা রুজু করে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমের শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews