রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

সাটুরিয়ায় মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮৮ Time View

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বক্তারা বলেন,মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে তরুণদের শিক্ষাজীবন ও কর্মজীবন নষ্ট হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি,অপরাধপ্রবণতা ও সামাজিক অবক্ষয় বাড়ছে। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান,জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বক্তারা আরও বলেন,তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ।তাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড,শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সভাপতি অ্যাডভোকেট মোঃ সেলিম আলদীন।এছাড়া উপস্থিত ছিলেন জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ আনিস মিয়া,সমাজকল্যাণ সম্পাদক মোঃ আব্দুল মালেক এবং ফুকুরহাটী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোসারফ হোসেন। তিনি বলেন,মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়; এজন্য সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, কোথাও মাদক কেনাবেচা, মাদক সরবরাহ বা সেবনের তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।তথ্যদাতাদের সহযোগিতার মাধ্যমে মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রথমে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে।সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করতে হবে।পাশাপাশি এলাকার তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সামাজিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, মাদক ব্যবসায়ীদের প্রতিহত করা এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।সভা শেষে আয়োজক ও এলাকাবাসী মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে নিয়মিতভাবে মাদকবিরোধী সচেতনতামূলক সভা, প্রচার-প্রচারণা ও বিভিন্ন সামাজিক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়।মাদককে না বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি’এই প্রত্যয়কে সামনে রেখে সভাটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews