1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফরিদপুর-২: মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

ফরিদপুর-২: মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

ফরিদপুর-২: মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ

ওবায়দুর রহমান
সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর উৎসবমুখর হয়ে ওঠে।

মনোনয়নপত্র দাখিল শেষে শামা ওবায়েদ ইসলাম বলেন, “ফরিদপুর-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের অধিকার পুনরুদ্ধার এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাই।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, শামা ওবায়েদ ইসলাম রিংকু দীর্ঘদিন ধরে সালথা ও নগরকান্দা এলাকায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা রয়েছে বলেও দাবি করেন নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, দলীয় মনোনয়ন চূড়ান্ত হলে ফরিদপুর-২ আসনে বিএনপি একটি শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে।

উল্লেখ্য, ফরিদপুর-২ আসনটি সালথা ও নগরকান্দা উপজেলা নিয়ে গঠিত, যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট