বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

কালিয়াকৈরে কাভার্ডভ্যানও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে সহ মোট চারজন নিহত। 

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ Time View

মোঃ নাজমুল আলম, কালিয়াকৈর গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা রিক্সার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে সহ মোট চারজন নিহত হয়েছে। এই মর্মান্তিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, কালিয়াকৈর টু ফুলবাড়িয়া সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকার পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে দ্রুতগামী একটি কাভার ব্যান্ড সাথে বিপরীত দিক থেকে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পানিতে পড়ে যায়।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং টাংগাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে একজন মারা যায়।

নিহতদের মধ্যে একই পরিবারের দুইজন-একজন মা ও তার ছেলে রয়েছে। ছেলে এবং মায়ের পরিচয় সনাক্ত করা হয়েছে। ছেলের নাম আসাদুল ইসলাম(১৩) এবং মায়ের নাম জানা যায়নি।তাদের বাড়ি মির্জাপুর উপজেলার বাশতলী ইউনিয়নের বংখুরী গ্রামে। আসাদুল ইসলাম ১০ম শ্রেণীর একজন ছাত্র ছিলেন। তার বাবা দুবাই প্রবাসী। তিনি একমাত্র ছেলে এবং তার দুটি বোন রয়েছে। আসাদুলের বাবা প্রবাস থেকে মৃত্যুর সংবাদ শুনে দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

তাৎক্ষণিক ভাবে নিহতদের সকলের পরিচয় পাওয়া না গেলেও তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।খবর পেয়ে পুলিশ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। এবং কাভার্ড ভ্যান চালককে আটকের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews