1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্রেষ্ঠ সমাজসেবা অফিসার নির্বাচিত হয়েছেন মীরসরাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫ সাতক্ষীরার কলারোয়ায় “বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড”-এর ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের ৫৩ কোটি টাকা আত্মসাৎ করে। তিস্তা টোল প্লাজায় পুলিশের জালে যুবক, শরীরে লুকানো ছিল প্রায় ২ কোটি টাকার ডলার!

ভিডিও সংবাদ 👇👇

শ্রেষ্ঠ সমাজসেবা অফিসার নির্বাচিত হয়েছেন মীরসরাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা

হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার,মিরসরাই, চট্টগ্রাম
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার,মিরসরাই, চট্টগ্রাম

আজ ৩ জানুয়ারি, শনিবার ২০২৬, ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা সমাজসেবা’ প্রতিপাদ্যে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সমাজ সেবা দিবস ২০২৫ এ চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ সমাজ সেবা অফিসার নির্বাচিত হয়েছেন মীরসরাই সমাজ সেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা।দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম, অতিরিক্ত বিভাগীয় পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস, সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন এবং মিরসরাই উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনা প্রমুখ।অনুষ্ঠানে সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শান্তিনীড় ছাড়াও হাটহাজারী উপজেলার ‘জাগৃতি’ এবং পটিয়া উপজেলার ‘রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থা’কে শ্রেষ্ঠ সংগঠনের সম্মাননা প্রদান করা হয়।সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বর্ণাঢ্য আয়োজন ও র‍্যালির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে। মিরসরাই উপজেলায় পালিত হয় জাতীয় সমাজসেবা দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট