রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫৩ Time View

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফরিদপুরে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন। এ ছাড়া ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় দুর্যোগের আগাম সতর্কবার্তা যথাসময়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া, নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ, উদ্ধার কার্যক্রম পরিচালনা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি জোরদার করা জরুরি। দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগপ্রবণ এলাকার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার এবং সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews