রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাটুরিয়ায় বিএনপি নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫৯ Time View

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাটুরিয়ায় বিএনপি নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপির দিকনির্দেশনায় সাটুরিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও উৎসবের প্রস্তুতি ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মো. আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আজাদ বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসীন উজ্জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আমীর হামজা, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক মো. সাকিবুল ইসলাম এবং উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদেক আলীসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাথে ছিলেন বসাক পাড়া পূজা উৎযাপন কমিটির সভাপতি সুমন সরকার।

এ সময় নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। তাঁরা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে উৎসব উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাটুরিয়ায় শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সৌহার্দ্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews