রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

আকমল আলী ঘাটে ইলিশ পাচারে বাধা দেওয়ায় সাংবাদিকদের ওপর হামলা, জিম্মির চেষ্টা

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View

আকমল আলী ঘাটে ইলিশ পাচারে বাধা দেওয়ায় সাংবাদিকদের ওপর হামলা, জিম্মির চেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি

অভিযোগে নাম উঠেছে বিতর্কিত ‘ভুয়া সাংবাদিক’ এস এম মিজান উল্লাহ সমল কান্তির; প্রশাসনের জড়িত থাকার গুঞ্জন

চট্টগ্রামের আকমল আলী ঘাটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা মা ইলিশ পাচারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলা ও জিম্মির শিকার হয়েছেন পেশাদার সাংবাদিকরা। ইলিশ পাচার চক্রের মূলহোতা রহমান মাঝির লেলিয়ে দেওয়া ক্যাডার বাহিনী এবং স্থানীয় দুই বিতর্কিত কথিত সাংবাদিকের উসকানিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জাতীয় দৈনিক অভয়নগর-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ তারেক হোসাইন ১৪ ই অক্টোবর ২০২৬ ইংরেজি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আজ প্রকাশিত বৃহস্পতিবার ১৫ অক্টোবর ১০ – ২০২৬


ঘটনা সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় আকমল আলী ঘাট এলাকায় বস্তায় ভরে মা ইলিশ পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমের ৮-১০ জন সাংবাদিক ঘটনাস্থলে যান। ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহের সময় রহমান মাঝির নির্দেশে তার অজ্ঞাতনামা ৮-১০ জন ক্যাডার সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করে। এ সময় হামলাকারীরা চিৎকার করে বলতে থাকে— “প্রশাসন, কোস্ট গার্ড ও সাংবাদিক সবাইকে ম্যানেজ করা আছে।”

বিতর্কিত সাংবাদিকদের উসকানি ও জিম্মি করার চেষ্টা:

সংবাদ সংগ্রহের একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হন চট্টগ্রামের বিতর্কিত কথিত সাংবাদিক মিজান সমল কান্তি। তারা সাংবাদিকদের সহায়তা না করে উল্টো রহমান মাঝির সন্ত্রাসী বাহিনীর সাথে আঁতাত করেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে স্থানীয়দের খেপিয়ে তুলে ‘মব’ সৃষ্টি করেন। তাদের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসীরা সাংবাদিকদের একটি স্থানে অবরুদ্ধ করে বেঁধে রাখার চেষ্টা ও জিম্মি করে রাখে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই অবৈধ পাচার সিন্ডিকেটের পেছনে স্থানীয় প্রশাসন ও উক্ত কথিত সাংবাদিকদের যোগসাজশ রয়েছে।

মিজান সমল কান্তির বিতর্কিত অতীত:

অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত মিজান ও সমল কান্তি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে সাংবাদিকতার আড়ালে নানা অপকর্ম চালিয়ে আসছে। এর আগেও তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে কখনো ভ্রাম্যমাণ আদালতের ‘ম্যাজিস্ট্রেট’, আবার কখনো ‘সিনিয়র সাংবাদিক’ ভুয়া পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। চাঁদাবাজির একাধিক ঘটনায় তার ইতিপূর্বেও স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হাতেনাতে আটক হয়েছিল। পুনরায় ইলিশ পাচারকারীদের মদদ ও সাংবাদিকদের ওপর হামলায় তার নাম আসায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রামের কর্মরত সাংবাদিক সমাজ।

আইনি পদক্ষেপ ও প্রতিবাদ:

এ বিষয়ে দৈনিক অভয়নগরের বিভাগীয় ব্যুরো চীফ তারেক হোসাইন জানান, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় পড়েছি। ইলিশ পাচারকারী ও কথিত সাংবাদিকদের বিরুদ্ধে সব তথ্যপ্রমাণসহ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত রহমান মাঝি, তার ক্যাডার বাহিনী এবং উসকানিদাতা বিতর্কিত সাংবাদিকদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews