রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

ফরিদপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩১ Time View

ফরিদপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার

ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজননস্থল ধ্বংস ও মশক নিধনের পাশাপাশি পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিশেষ অভিযান শুরু করেছে ফরিদপুর পৌরসভা। এর অংশ হিসেবে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হবে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ফরিদপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের রেবেলস ইন হোটেল মোড় থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান।

‘মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি’—স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। উদ্বোধনের পর ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধন অভিযান চালানো হয়। পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার বংশবিস্তার রোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, হিসাবরক্ষক কৃষ্ণ সাহা, প্রকৌশলী আশিকুর রহমান, উপসহকারী প্রকৌশলী লাইজিং হোসেন রাজু, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) এসএম রফিকুল ইসলাম, কনজারভেন্সি পরিদর্শক বিকাশ দত্ত, স্যানিটারি ইন্সপেক্টর মামুন হোসেন, লাইসেন্স পরিদর্শক রাশেদ উদ্দিন আহমেদ ও বাজার পরিদর্শক মোহাম্মদ কাউসার খানসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযান চলাকালে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ১৩টি ফগার মেশিনের মাধ্যমে পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে শিগগিরই নতুন ফগার মেশিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে। এতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে দ্রুত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

কর্মসূচিতে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ জন্য বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ার, পানির ট্যাংক এবং নালা-নর্দমায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে বৃষ্টির পানি জমে থাকতে পারে, এমন স্থানগুলো নিয়মিত পর্যবেক্ষণ ও পরিষ্কার রাখার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, শুধু ফগার মেশিন দিয়ে মশক নিধন করলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পৌরসভার পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে।

এদিকে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পৌরসভার প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শনকালে সুইট হোটেলের পেছনে পৌরসভার জায়গা দখল করে অস্থায়ী বেড়া নির্মাণের মাধ্যমে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি তাঁদের নজরে আসে। এ সময় সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে অবিলম্বে ওই অস্থায়ী স্থাপনা অপসারণের নির্দেশনা দেওয়া হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ নম্বর ওয়ার্ডে অভিযান শুরুর পর পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে। ডেঙ্গুর ঝুঁকি কমানো, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন নগর পরিবেশ গড়ে তুলতে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ জন্য পৌর এলাকার সর্বস্তরের নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews