রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

মোঃ খাইরুল ইসলাম উপজেলা প্রতিনিধি শ্রীপুর

গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কোনো সমাধান হচ্ছে না। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলন নতুন করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে। কয়েক দিন ধরে চলা বিক্ষোভ রোববারও অব্যাহত রয়েছে। শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কালিয়াকৈরের সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নতুন করে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় শ্রমিকরা বেতন বৃদ্ধি, কারখানা চালু রাখা এবং কর্মপরিবেশ স্বাভাবিক করার দাবিতে আন্দোলন করেন।

অন্যদিকে, কালিয়াকৈরের গুরুত্বপূর্ণ এলাকা চন্দ্রা বাসস্ট্যান্ডে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ফুটপাতের কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাত কারখানা

জানা গেছে, রোববার সকালে কাজে যোগ দিতে এসে সাতটি কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স ও ডিভাইনসহ সফিপুর ও রতনপুর এলাকার কয়েকটি কারখানা রয়েছে। এর মধ্যে করণী ফ্যাশনস লিমিটেড ও করণী নিট কম্পোজিট লিমিটেডের নামও রয়েছে।

হঠাৎ কারখানা বন্ধের খবরে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের অনেকেই হতাশ হয়ে বাড়ি ফিরে যান। আবার কেউ কেউ দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করেও কাজে যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে হাজারো শ্রমিকের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা ও ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

কারখানা বন্ধ ঘোষণা করা হলেও শ্রমিক অসন্তোষ কমেনি। রোববার সকালে মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে অংশ নেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে এলেও এখনো কার্যকর কোনো সমাধান পাননি তাঁরা। এর মধ্যে একের পর এক কারখানা বন্ধ ঘোষণা করায় কর্মসংস্থান হারানোর পাশাপাশি পরিবারের ভরণপোষণ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন শ্রমিকরা।

তাঁদের দাবি, দ্রুত কারখানাগুলো খুলে দিতে হবে, ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে হবে।

উদ্বেগে শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ

কালিয়াকৈর শিল্পাঞ্চলে একের পর এক কারখানা বন্ধ, শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় শ্রমিক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শিল্পাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখতে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে দ্রুত আলোচনার মাধ্যমে সংকট সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যথায় এ পরিস্থিতির প্রভাব শ্রমিক পরিবার থেকে শুরু করে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে।

এখন সবার প্রত্যাশা, দ্রুত আলোচনার মাধ্যমে শ্রমিক অসন্তোষের অবসান ঘটবে এবং কালিয়াকৈর শিল্পাঞ্চলে ফিরে আসবে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews