1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে অভিনব কায়দায় মিটার চুরি, বিকাশে টাকা দিলেই ফেরত! - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ।

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে অভিনব কায়দায় মিটার চুরি, বিকাশে টাকা দিলেই ফেরত!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে অভিনব কায়দায় মিটার চুরি, বিকাশে টাকা দিলেই ফেরত!

মোঃ শাহিনুর রহমান আকাশ স্টাফ রিপোর্ট 

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অভিনব কৌশলে বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটছে। উপজেলার দুর্গাপুর বাজারসংলগ্ন শালগড়িয়া, শ্যামপুর, আলিপুর ও উজান খলশিসহ বিভিন্ন এলাকায় একাধিক স্থানে এই চুরির ঘটনা ঘটে।
চোরচক্র বৈদ্যুতিক খুঁটি থেকে মিটার খুলে নিয়ে ঘটনাস্থলে একটি মোবাইল নম্বর ঝুলিয়ে রেখে যাচ্ছে। ওই নম্বরে যোগাযোগ করলে বিকাশের মাধ্যমে টাকা দাবি করা হচ্ছে। টাকা পাঠানোর পর নির্দিষ্ট স্থানে গিয়ে মিলছে চুরি হওয়া মিটার।
গত ২২ ফেব্রুয়ারি রাতে আলিপুর বাজার থেকে দুটি মিটার চুরি হয়—একটি স মিল (কাঠ ফাঁড়া) এবং অপরটি রাইস মিলের। এর আগে ১৮ ফেব্রুয়ারি রাতে একই উপজেলার বিভিন্ন স্থান থেকে  ১১টি থ্রি-ফেজ শিল্প বৈদ্যুতিক মিটার চুরি হয়। চুরি হওয়া মিটারগুলোর বেশিরভাগই স্থানীয় শিল্প-কলকারখানার।
ভুক্তভোগীরা জানান, মিটারপ্রতি ৫ থেকে ৬ হাজার টাকা দাবি করা হয়। বিকাশে টাকা পাঠানোর পর ফোনে নির্দিষ্ট স্থানের তথ্য দেওয়া হয়, সেখান থেকেই উদ্ধার করা যায় মিটার।
এক ভুক্তভোগী বলেন, “মিটার চুরি যাওয়ার পর যোগাযোগ করলে ৬ হাজার টাকা দাবি করে। টাকা দেওয়ার পর একটি স্থান জানানো হয়। সেখানে গিয়ে আমার মিটারটি উদ্ধার করি।”
একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন আয়াতাউর, সেলিম, ওয়াব, রেন্টু ও বুলবুলসহ আরও কয়েকজন।
এ ঘটনায় দুর্গাপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট