
সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয়
মোঃ শাহিন মিয়া
শ্রীবরদী (শেরপুর)উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহল দল আজ ২০ নভেম্বর ২০২৬ তারিখে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধীন পানিহাতা মিশনমোড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ০৬ (ছয়) জন (০৩ জন শিশুসহ) ভারতীয় নাগরিক আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের দায়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।
আটককৃত ব্যক্তিগণ
১। আবিদ মুক্তি (২৬), পিতা-মঞ্জু মুক্তি, গ্রাম-মনুহারপুর মল্লিকপাড়া, পোস্ট-ডানকুনি, থানা-ডানকুনি ও জেলা-হুগলি।
২। আনোয়ারা (২০), পিতা-আনারকল, গ্রাম-মনুহারপুর মল্লিক পাড়া, পোস্ট-ডানকুনি, থানা-ডানকুনি ও জেলা-হুগলি।
৩। আকিব (শিশু), পিতা-আবিদ মুক্তি, গ্রাম-মনুহারপুর মল্লিকপাড়া, পোস্ট-ডানকুনি, থানা-ডানকুনি ও জেলা-হুগলি।৪। নুরজাহান খাতুন, পিতা-শেখ রাজা, গ্রাম-মনুহারপুর মল্লিকপাড়া, পোস্ট-ডানকুনি, থানা-ডানকুনি ও জেলা-হুগলি, +৯১৮৫৮৩৮২৯০০।
৫। সাকিব হাসান শেখ (২), পিতা-মেহেদী হাসান শেখ, মাতা-নুরজাহান খাতুন, গ্রাম-মনুহারপুর মল্লিকপাড়া, পোস্ট-ডানকুনি, থানা-ডানকুনি ও জেলা-হুগলি।
৬। রাকিব হাসান (৮), পিতা-মেহেদী হাসান শেখ, মাতা-নুরজাহান, গ্রাম-মনুহারপুর মল্লিকপাড়া, পোস্ট-ডানকুনি, থানা-ডানকুনি ও জেলা-হুগলি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।