বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Title :
সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন.. মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের নিয়ামতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, বারী সিদ্দিকী পদক পেলেন নকলার রাকিব বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকের বৈলছড়ী শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন করলেন (ওসি) ও ইব্রাহিম খলিল মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার গাজীপুরে কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো প্রভাব নেই। শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ছাত্রলীগের আগুন ও ভাঙচুর, আটক ৮ চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা নবীনগরের রাধিকা রোডে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেন্ট-এ-কার মালিক আলমগীর হোসেন নিহত। চান্দিনায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বি এন পির মোটরসাইকেল মিছিল। টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম নীলফামারী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার।

হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি।

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি।

গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাপ্তাহিক হবিগঞ্জ খবর পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক শাহ মো. হুমায়ুন কবিরকে (৬৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে তেলিয়াপাড়া চা-বাগান কর্তৃপক্ষ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ তাঁকে আদালতে পাঠিয়েছে।

শাহ মো. হুমায়ুন কবির শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত মো. সুরুজ আলী শাহের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের খেজুরগাছের সামনের সড়কে বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহ উদ্দিন আহমেদের কাছে মাসিক ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাগান ও ন্যাশনাল টি কোম্পানির বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশ এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। এ ঘটনায় বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

তবে তাঁর বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সাংবাদিক শাহ মো. হুমায়ুন কবির। তাঁর দাবি, ন্যাশনাল টি কোম্পানির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে ইতিপূর্বে তিনি একাধিক সংবাদ প্রকাশ করেছেন। বুধবার আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে সংবাদ সংগ্রহের জন্য তেলিয়াপাড়া চা-বাগানে গেলে পূর্বে প্রকাশিত সংবাদের জের ধরে তাঁকে বাগান কার্যালয়ে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত শাহ মো. হুমায়ুন কবির ঢাকা ও হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় সূত্র ও তাঁর সাংবাদিকতা-সংশ্লিষ্টদের দাবি, বালু উত্তোলন, গাছ চুরি, চা-পাতা পাচার এবং ভারত থেকে অবৈধভাবে আসা চিনি, জিরা ও কসমেটিকসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে তিনি নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছেন। এসব সংবাদ প্রকাশের কারণে বিভিন্ন অপরাধী চক্রের বিরাগভাজন হওয়ার আশঙ্কাও রয়েছে বলে তাঁর সহকর্মীদের ধারণা।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, হুমায়ুন কবিরকে তেলিয়াপাড়া চা-বাগানে আটক রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলে বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, একজন প্রবীণ সাংবাদিককে চাঁদাবাজির অভিযোগে আটক ও আদালতে পাঠানোর ঘটনায় হবিগঞ্জের সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকতার আড়ালে কেউ অপরাধ করলে অবশ্যই আইনের আওতায় আসবে, তবে সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সাংবাদিক ও সচেতন মহল।

তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং আইনানুগভাবে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। তাঁদের মতে, একজন প্রবীণ সাংবাদিকের বিরুদ্ধে এমন অভিযোগের ক্ষেত্রে আবেগ বা প্রভাবের ঊর্ধ্বে থেকে সত্য উদ্ঘাটন জরুরি। একই সঙ্গে সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন তাঁরা।

নিউজটা আমার এক বন্দুক পাঠিয়েছে ,কপি নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews