শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন.. মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের নিয়ামতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, বারী সিদ্দিকী পদক পেলেন নকলার রাকিব বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকের বৈলছড়ী শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন করলেন (ওসি) ও ইব্রাহিম খলিল মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার গাজীপুরে কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো প্রভাব নেই। শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ছাত্রলীগের আগুন ও ভাঙচুর, আটক ৮ চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা নবীনগরের রাধিকা রোডে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেন্ট-এ-কার মালিক আলমগীর হোসেন নিহত।

সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা
​
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পর্তুগালের রাজপরিবারের সদস্য প্রিন্সেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা (ডাচেস অব কোয়েম্ব্রা) ও প্রিন্স দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্সের (ডিউক অব কোয়েম্ব্রা) আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘জাফ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
​এর আগে সকালে পর্তুগালের প্রিন্স ও প্রিন্সেসসহ বিদেশি অতিথিরা হেলিকপ্টারযোগে সেনবাগ উপজেলা স্টেডিয়ামে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িযোগে তারা অনুষ্ঠানস্থলে পৌঁছান।
​অনুষ্ঠানে রাজকীয় অতিথিদের সামনে দেশীয় ও ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য তুলে ধরেন স্থানীয় উদ্যোক্তারা। এ সময় বাংলাদেশের লোকজ ঐতিহ্য ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সঙ্গে বিদেশি অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নোয়াখালীর আঞ্চলিক গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে, যেখানে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক ফুটে ওঠে।

​আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের প্রিন্স ও প্রিন্সেস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের প্রধান ও গ্লোবাল ফেয়ার পে চার্টারের প্রতিষ্ঠাতা স্যার শেখ আলিউর রহমান, স্যার আসিফ বাজওয়া, ফারহান ফারহানি এবং মোহাম্মদ তাহির চৌধুরীসহ দেশি-বিদেশি অতিথিবৃন্দ।
​এছাড়াও অনুষ্ঠানে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews