রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

আমজনতার কথা > ফাইতংয়ে ইটভাটা বন্ধ হওয়া মানে ১৮/২০ হাজার মানুষের আহার কেড়ে নেওয়া শ্রমিকের মুখের আহার কেড়ে নেবেন না, আগে লাইসেন্স করার সময় দিন

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৫৭ Time View

আমজনতার কথা

> ফাইতংয়ে ইটভাটা বন্ধ হওয়া মানে ১৮/২০ হাজার মানুষের আহার কেড়ে নেওয়া
শ্রমিকের মুখের আহার কেড়ে নেবেন না, আগে লাইসেন্স করার সময় দিন

এস এম মাহমুদুল করিম হাশেমী – লামা (উপজেলা) বান্দরবান প্রতিনিধি: দৈনিক প্রভাতী বাংলাদেশ

ফাইতংয়ে এখন একটাই কথা – ইটভাটা বন্ধ হলে শ্রমিক যাবে কোথায়? ফাইতং বাঁচবে কিভাবে?

ফাইতংবাসীর কাছে ইটভাটা শুধু একটা কারখানা না, এটা ফাইতংবাসীর আলাদীনের চেরাগ। এই চেরাগ হারানো মানে বাণিজ্য কেন্দ্রের ঢেউ বন্ধ করে ফেলা। এই চেরাগ নিভে গেলে ফাইতংয়ের বাজার বন্ধ হবে, দোকান বন্ধ হবে, গাড়ি বন্ধ হবে, স্কুলের বেতন বন্ধ হবে, মসজিদ-মাদ্রাসার দান বন্ধ হবে।

একটা ভাটা বন্ধ হওয়া মানে একটা গ্রামের আলো নিভে যাওয়া।

প্রশ্ন ১: একজন ব্রিকফিল্ড মালিক মানে আসলে কে?

উত্তর: আমজনতার চেয়ারম্যান আব্দুল জলিল কোম্পানি বলেন –

একজন ব্রিকফিল্ড মালিক মানে একজন মালিক না, একজন উদ্যোক্তা। তিনি ১৫০-২০০ জন শ্রমিকের অভিভাবক। একটা ভাটা চলে মানে ২০০টা পরিবার চলে। একটা ভাটা চলে মানে বাজারে ২০০টা পরিবারের বাজার হয়।

প্রশ্ন ২: ফাইতংয়ে ইটভাটা বন্ধ হলে কত মানুষের ক্ষতি হবে?

উত্তর: আমজনতার হিসাব
একটি ভাটায় শ্রমিক = ১৫০ থেকে ২০০ জন
সব ভাটা বন্ধ হলে বেকার শ্রমিক = প্রায় ৬,০০০ জন
প্রতি শ্রমিকের পরিবারে সদস্য ৩ জন হলে –
৬,০০০ গুণ ৩ = ১৮,০০০ জন মানুষ

অর্থাৎ, ফাইতংয়ে ইটভাটা বন্ধ হওয়া মানে শুধু শ্রমিকের চাকরি যাওয়া নয়, ১৮/২০ হাজার মানুষের মুখের আহার কেড়ে নেওয়া। ১৮/২০ হাজার মানুষের পেটে লাথি মারা।

প্রশ্ন ৩: এই শ্রমিকরা অন্য কাজ করতে পারে না?

উত্তর:
না, পারে না। এই কাজ ছাড়া অন্য কাজ/কর্ম অনেকের সাথে সাংঘর্ষিক বা বেমানান। একজন সারাজীবন ইটভাটায় কাজ করা মানুষ, একজন মাটি কাটা শ্রমিক, একজন ইট বহনকারী শ্রমিক – তাকে আপনি হঠাৎ করে অন্য কাজে লাগাতে পারবেন না। তার হাতে অন্য কাজের অভিজ্ঞতা নেই, পুঁজি নেই, সুযোগ নেই।

আব্দুল জলিল কোম্পানি বলেন –
এরা তো চুরি করতে চায় না, এরা কাজ করে খেতে চায়। কাজটা কেড়ে নিলে এরা খাবে কী? চুরি করবে? ডাকাতি করবে? তখন তো আবার আপনারাই বলবেন, সমাজ নষ্ট হয়ে গেছে।

প্রশ্ন ৪: শ্রমিকদের পরিবারের অবস্থা কেমন?

উত্তর: আমজনতার কথা –
প্রতিটা শ্রমিকের পরিবারে কেউ না কেউ বড় রোগে আক্রান্ত। কারো মা অসুস্থ, কারো বাবা অসুস্থ, কারো সন্তান অসুস্থ, কারো স্ত্রী অসুস্থ। এই ভাটার টাকা দিয়েই তাদের ওষুধ কেনা হয়, ডাক্তার দেখানো হয়।

ভাটা বন্ধ হলে –
১. খাদ্যের সংকট: দুবেলা ভাত জুটবে না। বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদবে।
২. চিকিৎসার সংকট: অসুস্থ মানুষটা বিনা চিকিৎসায় মারা যাবে।
৩. বাসস্থানের সংকট: ঘর ভাড়া দিতে না পেরে রাস্তায় নামতে হবে।
৪. শিক্ষার সংকট: সন্তানের স্কুলের বেতন দিতে পারবে না।
৫. ঋণের সংকট: দোকানে বাকি, মানুষের কাছে ধার – শোধ করতে পারবে না।

প্রশ্ন ৫: ফাইতংয়ের বাণিজ্যের উপর এর প্রভাব কী?

উত্তর: মূল্যায়ন –
একটা ভাটা চলে মানে – বাজারে চাল-ডাল বিক্রি হয়, মুদি দোকান চলে, চায়ের দোকান চলে, গাড়ি চলে, মাটি বিক্রি হয়, ইট বিক্রি হয়, বাড়ি তৈরি হয়।

ভাটা বন্ধ মানে – ফাইতংয়ের বাণিজ্য কেন্দ্রের ঢেউ বন্ধ হয়ে যাওয়া। ফাইতংয়ের অর্থনীতি একদম স্থবির হয়ে যাওয়া। এটা শুধু শ্রমিকের সমস্যা না, এটা পুরো ফাইতংয়ের সমস্যা।

প্রশ্ন ৬: তাহলে সমাধান কী?

উত্তর: আমজনতার কথা –
আমরা বলছি না, নিয়ম ছাড়া ভাটা চলুক। আমরা বলছি, ভাঙার আগে গড়ার সুযোগ দিন।

প্রশাসন ও আইনি কর্মকর্তাদের কাছে আমাদের দাবি – সব ইটভাটাকে লাইসেন্স / রেজিস্ট্রেশন করে ফেলার জন্য নির্ধারিত সময় বেঁধে দিন।

যাদের কাগজে ঘাটতি আছে, তাদেরকে ৩০/৬০ দিন সময় দিন। এই সময়ের মধ্যে যারা লাইসেন্স করতে পারবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিন। কিন্তু সময় না দিয়ে হঠাৎ ভাটা গুঁড়িয়ে দিয়ে ১৮/২০ হাজার মানুষের পেটে লাথি মারবেন না।

প্রশ্ন ৭: সাংবাদিকদের ভূমিকা কী হওয়া উচিত?

উত্তর: আমজনতার আহ্বান –
অপ-সাংবাদিকতা ব্যবহার না করে মানবিক কাজের সহযোগী হোন।

সাংবাদিকরা সমাজের আয়না। আমরা চাই, সাংবাদিকরা কাগজ দেখে, সরেজমিনে গিয়ে, দুই পক্ষের কথা শুনে সত্য লিখুক। যেন কেউ টাকার বিনিময়ে উল্টোপাল্টা লিখতে সাহস না পায়। সত্য-মিথ্যার পার্থক্যটা যেন সমাজে বেগবান হয়।

একটা মিথ্যা নিউজ ১৮/২০ হাজার মানুষের ভাত কেড়ে নিতে পারে। আর একটা সত্য নিউজ ১৮/২০ হাজার মানুষকে বাঁচাতে পারে।

মতামত ও মূল্যায়ন:

ফাইতংয়ের আমজনতা মনে করে, ইটভাটা বন্ধ করা সমাধান না। সমাধান হলো – নিয়মের মধ্যে আনা। লাইসেন্স দেওয়া। পরিবেশের ক্ষতি কমিয়ে আনা। শ্রমিকদের সুরক্ষা দেওয়া।

পরিবেশ আল্লাহর দেওয়া এক অপূর্ব নেয়ামত। পরিবেশকে আমরা ভালোবাসি। কিন্তু পরিবেশ বাঁচাতে গিয়ে মানুষ মারবেন না। আগে মানুষ বাঁচান, তারপর পরিবেশ বাঁচানোর পদক্ষেপ নিন।

শেষ কথা:
আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ১৮/২০ হাজার মানুষের আহার কেড়ে নিয়ে দেশের উপর গজব নিয়ে আসবেন না।
আগে লাইসেন্স করার সুযোগ দিন, মানুষ বাঁচান, তারপর পরিবেশ বাঁচানোর পদক্ষেপ নিন।

শ্রমিক বাঁচলে ফাইতং বাঁচবে, ফাইতং বাঁচলে দেশ বাঁচবে। — আমজনতার কথা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews