
গাইবান্ধায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ স্থানীয়ভাবে মীমাংসা
গাইবান্ধা প্রতিনিধি
মো: মিজানুর রহমান বাবু
গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়ায় মৌজায় (জেল নং ২৭) দীর্ঘদিনের একটি জটিল জমি সংক্রান্ত বিরোধ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উদ্যোগে সফলভাবে মীমাংসা করা হয়েছে। মৃত হাসেন আলীর সম্পত্তি ভাগাভাগি নিয়ে সৎ মা ও সৎ সন্তানদের মধ্যে চলে আসা দীর্ঘদিনের এই বিরোধের অবসান ঘটে।
জানা যায়, ২০২২ সালের পূর্বে মারা যাওয়া হাসেন আলীর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে তাঁর পরিবারে দীর্ঘদিন ধরে অসন্তোষ ও বিরোধ চলে আসছিল। সম্প্রতি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হয়।
মীমাংসার বিস্তারিত:
মৃত হাসেন আলীর বিআরএস খতিয়ান নং ৩৬১ এবং ৪৪২ নম্বর হোল্ডিংয়ে সৎ মা বুলবুলির খারিজ খতিয়ান নং ৪৩৬ ও প্রথম সন্তান আল আমিনের ৪৩৯ খতিয়ানের মাধ্যমে সম্পত্তি বণ্টন করা হয়। এর মধ্যে মৃত হাসেন আলীর দ্বিতীয় স্ত্রী ও তাঁর সন্তানদের (হাজেরা বেগম, হাজেরা খাতুন, বুলবুলি বেগম ও বুলবুল মিয়া) নামে খারিঞ্জকৃত ৬৪ শতক জমি বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া প্রথম সন্তান মো. আলামিন মিয়াকে ওয়ারিশ ও ক্রয় সূত্রে মোট ২৮ শতক জমি (২১ শতক ওয়ারিশ সূত্রে এবং ৭ শতক ক্রয় সূত্রে) বুঝিয়ে দেওয়া হয়। বাকি সম্পত্তি অন্যান্য শরিকদের মাঝে আইন ও স্থানীয় আলোচনার ভিত্তিতে বণ্টন করা হয়েছে।
এলাকাবাসীর মধ্যস্থতায় এই দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি হওয়ায় এলাকার শান্তি ও সৌহার্দ্য বজায় থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ সময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন:
মো. বেলাল হোসেন,আব্দুল আহাদ, আয়নাল হক, শাহ আলম, সাইফুল ইসলাম, মমিন মিয়া, আমিনুল ইসলাম, হারুন মিয়া, আংগুর মিয়া, সাইদুল ইসলাম ও শামীম মিয়া সহ আরও অনেকে।