শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

দেশের প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনা সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৫৯ Time View

দেশের প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনা সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা স্কুলে একটি করে মাঠ এবং স্কুলের বাইরে প্রত্যেকটা ইউনিয়নে একটি করে মাঠ করবার প্রকল্প হাতে নিয়েছে। প্রত্যেকটা ইউনিয়নে এবং প্রত্যেকটা স্কুলে—যাতে করে ছেলেরা, মেয়েরা খেলাধুলায় ব্যস্ত থাকে, লেখাপড়া ও খেলাধুলা—তাহলে কিন্তু নেশা তাদেরকে স্পর্শ করবে না।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত, জুনিয়র/সমমান ও প্রাথমিক/সমমান বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মন্ত্রী আহমেদ আযম খান বলেন, আমার দেশটা গরিব। এই গরিব দেশের মধ্য থেকেই ১৮ বছরে প্রায় ৪০ লাখ কোটি টাকা লুট করে এই দেশটাকে আরও হরিভঙ্কুর করে দিয়েছে; সেজন্যে আপনাদেরকে আমরা যথাযথ বেতন দিতে পারি না। তারপরেও যেটুকু পারি অন্তত বেতন তো পান, অন্তত ঘি-ভাত না হলেও ডাল-ভাত তো খান। আপনার দায়িত্ব, আপনার কর্তব্য—এই যে স্কুলে শিক্ষকতা করেন, যে কলেজে শিক্ষকতা করেন, ওই কলেজ এবং স্কুলকে অনেক উন্নত করা, লেখাপড়ার মানকে এমন উন্নত করা যাতে করে একটা বাসাইলের ছাত্রছাত্রী টাঙ্গাইলে না যান, বরং টাঙ্গাইলের ছাত্রছাত্রীরা মনে করে বাসাইলের স্কুল-কলেজ ভালো, বাসাইলেই যাই—সেই অবস্থা তৈরি করতে হবে।

​মন্ত্রী বলেন, বাসাইলের একটা সন্তান যেন বখাটে না হয়, বাসাইলে যেন কোনো কিশোর গ্যাং তৈরি না হয়। ওসি সাহেব আছেন, আমি আপনাকে বলব, বাসাইলে যেন কোনো কিশোর গ্যাং বা ছিনতাইকারী গ্যাং তৈরি না হয়। বাসাইলে যেন কোনো রকমের চুরি, ডাকাতি, রাহাজানি সংঘটিত না হয়। আপনি আছেন, সার্কেল এসপি সাহেব আছেন, দুষ্টের দমনে কঠোর হবেন–আমি কঠোর থাকবো। যে খারাপ সে আমার ভাই-আত্মীয় ও বন্ধু-প্রতিবেশী হোক আমি তাকে চিনি না, তার প্রতি প্রশাসন নিষ্ঠুর হবেন। তেমনি সৃষ্টের পালনে নরম হবেন, বাসাইলবাসীকে ভালোবাসবেন।

​তিনি আরও বলেন, আমাদের এই বাসাইলটাকে গড়ে তুলতে হবে। বাসাইলটা বড় বঞ্চিত এলাকা। এই এলাকাকে এমনভাবে গড়ে তুলতে হবে যে, বাসাইলের প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ, মাদ্রাসা, প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। সেই চেষ্টা করিতে হবে। চেষ্টার কোনো বিকল্প নেই। বাসাইলে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো দখলবাজি থাকবে না, কোনো অন্যায় থাকবে না; কেউ কাউকে কোনো ধরনের অনৈতিকতায় ফাঁকি দেবে না। আসুন, আমরা সকলে মিলে একটা মেধার বাসাইল গড়ে তুলি। সকলে মিলে একটা মেধাবী বাসাইলের সাথে সাথে একটা উন্নত বাসাইল গড়ে তুলি।

বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন— ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট দেওয়ান হুমায়ুন কবির রিপন, বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়ুব মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ মোল্লা, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষিকা ও কৃতিছাত্রছাত্রীরা।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ১৬২ কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ, মেধা ক্রেস্ট, কলেজ ব্যাগসহ নানা উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews