শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Title :
নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধামরাইয়ে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু প্রথম পর্যায়ে ৩টি এলাকায় খানা জরিপ

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬১ Time View

ধামরাইয়ে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু প্রথম পর্যায়ে ৩টি এলাকায় খানা জরিপ

​মোহাম্মাদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা

ডিজিটাল বাংলাদেশ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর)ঢাকার ধামরাই উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফ্যামিলি কার্ড কর্মসূচি।
​উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন আরো উপস্থিত ছিলেন, মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি। সরেজমিনে জরিপকারী ও সুপারভাইজারদের হাতে ট্যাব হস্তান্তর করে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
​উদ্বোধনী পর্বে জরিপ ও ডিজিটাল ডাটা এন্ট্রি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউর রহমান।
​
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ধামরাই উপজেলার তিনটি নির্দিষ্ট এলাকায় প্রাথমিক খানা জরিপ শুরু হচ্ছে ১. কুল্লা ইউনিয়ন ২. চৌহাট ইউনিয়ন ৩. ধামরাই পৌরসভার ১ নং ওয়ার্ড
​উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ের জরিপ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে সমগ্র ধামরাই উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হবে।
​
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো প্রকার টাকা বা আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। জরিপ বা কার্ড প্রাপ্তির বিষয়ে কেউ যদি কোনো ধরনের অর্থ বা ঘুষ দাবি করে, তবে অনতিবিলম্বে উপজেলা প্রশাসন অথবা নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানানোর জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
​ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে উপজেলার প্রকৃত সুবিধাবঞ্চিত ও যোগ্য পরিবারগুলোকে সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি সামাজিক নিরাপত্তার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews