রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

পদ নয়, আগে মানুষ বাঁচুক’ দুর্যোগের মুহূর্তে মানবিক উদ্যোগে প্রশংসিত সম্ভাব্য মেম্বার প্রার্থী

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯৭ Time View

মুহাম্মদ সালাহ উদ্দীন,স্টাফ রিপোর্টার : আলীকদম (বান্দরবান) 

টানা চার থেকে পাঁচ দিনের অবিরাম বর্ষণ, পাহাড়ি ঢল এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে সৃষ্ট ভয়াবহ বন্যায় বান্দরবানের আলীকদম উপজেলা কার্যত এক জলাবদ্ধ জনপদে পরিণত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বসতঘর, রান্নাঘর, গ্রামীণ সড়ক, বাজার ও জনপথ তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছে। উপজেলা প্রশাসনের ঘোষিত আশ্রয়কেন্দ্রগুলোতেও আশ্রিত মানুষের সংখ্যা বেড়েছে, তবে সীমিত সম্পদের কারণে অনেকেই পর্যাপ্ত সহায়তা থেকে বঞ্চিত রয়েছেন।

এমন সংকটময় পরিস্থিতিতে আলীকদম সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সদস্য (মেম্বার) প্রার্থী ও স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী রতন চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

দুর্যোগের শুরু থেকেই তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে চাল, ডাল, শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী খুইল্যা মিয়া চেয়ারম্যানপাড়া,  বাজার মারমা পাড়া, সদর হিন্দুপাড়া, আলীমুদ্দিন চেয়ারম্যানপাড়া, নুরুজ্জামান পাড়া, কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বাজার পাড়াসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে দেন। তাঁর এই উদ্যোগে বহু অসহায় পরিবার তাৎক্ষণিক সহায়তা পেয়েছে।

শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ থাকেননি তিনি। আলীকদম সদর হিন্দুপাড়ার ওপর দিয়ে উপজেলা প্রশাসন, থানা, বাজার এবং আশপাশের গ্রামগুলোর সঙ্গে যোগাযোগের প্রধান সড়ক বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।

এ অবস্থায় তিনি নিজস্ব অর্থায়নে একটি নৌকার ব্যবস্থা করেন। নৌকাটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হয়। এতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রোগী, শিক্ষার্থী, নারী, শিশু ও সাধারণ মানুষ নিরাপদে যাতায়াতের সুযোগ পান। কোনো যাত্রীর কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হয়নি।

রতন চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,
“আমি মেম্বার প্রার্থী হব কি না, সেটা পরে। মানুষের জীবন বাঁচানোই এখন সবচেয়ে বড় দায়িত্ব। মানুষ বাঁচলে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকবে। মানুষই যদি না থাকে, তাহলে নেতৃত্ব দেব কাদের? তাই বিবেকের তাগিদে, মানবতার কল্যাণে আমি মানুষের পাশে দাঁড়িয়েছি। যতদিন প্রয়োজন, ততদিন আমার সহযোগিতা অব্যাহত থাকবে, “সৃষ্টিকর্তার মহান কৃপায় ”

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে তাঁর এই উদ্যোগ রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক দায়িত্ববোধের পরিচয় বহন করে।

বিশেষ করে বিনামূল্যের নৌকা সেবা চালুর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকার মানুষের দুর্ভোগ অনেকটাই কমেছে।

সচেতন মহলের মতে, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো কেবল সামাজিক দায়বদ্ধতাই নয়, বরং মানবিক মূল্যবোধেরও উজ্জ্বল প্রকাশ। তাঁরা আশা প্রকাশ করেন, রতন চৌধুরীর মতো সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানও বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসবেন।

এই মানবিক উদ্যোগের সংবাদটি বন্যা পরিস্থিতির শুরুর দিকেই প্রকাশ করার পরিকল্পনা ছিল।

“তবে টানা বৃষ্টি ও বন্যার কারণে আলীকদমে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং মোবাইল নেটওয়ার্কের মারাত্মক দুর্বলতার সৃষ্টি হয়। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ স্বাভাবিক না থাকায় তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং সংবাদ প্রেরণে অনাকাঙ্ক্ষিত বিলম্ব ঘটে। প্রযুক্তিগত এই সীমাবদ্ধতা কাটিয়ে তথ্য যাচাই শেষে সংবাদটি প্রকাশ করা হলো”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews