
বিদায় পত্নীতলা উপজেলা ভূমি অফিস
মোঃ আনোয়ার হোসেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা প্রতিনিধিঃ
(৪আগস্ট ২০২৬)।
দীর্ঘ সময় সেখানে থেকে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের চেষ্টা করেছি। সে সুবাদে পত্নীতলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলার ও একসাথে চলার সুযোগ হয়েছে। সে সময়ে আমার ইচ্ছায় বা অনিচ্ছায় আমার কোন ব্যবহারে কারো মন: কষ্টের কারণ হয়ে থাকলে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আশা করছি সকলেই নিজ গুণে ক্ষমা করবেন।
সেখানকার সকল মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
কৃতজ্ঞতা স্বীকার করছি আমার পত্নীতলা অফিসের সকল সহকর্মীদের প্রতি যারা প্রত্যেকেই অত্যন্ত ভাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ।
এছাড়াও কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করছি আমার শ্রদ্ধেয় “উপজেলা নির্বাহী অফিসার ” ও ” সহকারী কমিশনার (ভূমি) স্যার এর প্রতি।
সকলের নিকট বিশেষ দোয়া প্রার্থী।