বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

মিথ্যা সংবাদের প্রতিবাদে গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরীফুল ইসলামের সংবাদ সম্মেলন

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২১ Time View

মিথ্যা সংবাদের প্রতিবাদে গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরীফুল ইসলামের সংবাদ সম্মেলন

মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি গাজীপুর

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি খবরের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকার। প্রকাশিত সংবাদে তেলিহাটি ইউনিয়নের দেওচালা গ্রামের সজীব মিয়াকে আহত করার ঘটনায় তাঁর নাম জড়ানোর প্রতিবাদে এবং ছড়িয়ে পড়া খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এ সংবাদ সম্মেলন করা হয়।

​রবিবার (২৬ জুলাই) শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শরীফুল ইসলাম সরকার বলেন, “আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের একজন সম্ভাব্য প্রার্থী। আমার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ও কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এরই অংশ হিসেবে গণমাধ্যমকর্মীদের কাছে ভুল ও মিথ্যা তথ্য সরবরাহ করে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ করানো হয়েছে।”

​ঘটনার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, সজীব মিয়ার ওপর হামলার ঘটনায় তিনি বা তাঁর কোনো অনুসারী কোনোভাবেই জড়িত ছিলেন না। খবর নিয়ে জানা গেছে, সজীব মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলার আসামি হওয়া সত্ত্বেও সে প্রকাশ্যে ঘোরাফেরা করার সময় ক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

​শরীফুল ইসলাম সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, এই অপপ্রচার তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সামাজিক মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মাত্র। মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে দায়িত্বশীল সাংবাদিকদের যেকোনো খবর প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই-বাছাই করার জোর দাবি জানান তিনি।

​একই সাথে তিনি হুঁশিয়ারি দেন যে, এই চক্রান্ত ও অপপ্রচারের নেপথ্যে যারা জড়িত, তাদের চিহ্নিত করে খুব শীঘ্রই আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। সংবাদ সম্মেলন থেকে তিনি দেশবাসী ও স্থানীয় জনগণকে এসব ভিত্তিহীন সংবাদের বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews