বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Title :
সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা মুকসুদপুরে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে

রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ই য়া বা সহ আ ট ক ১

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১

সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এছাড়া পৃথক আরেক অভিযানে ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধীন রৌমারী বিওপির একটি টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৬৩ নম্বর সীমান্ত পিলারের নিকট অভিযান পরিচালনা করে। অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং ইয়াবা বহনের অভিযোগে মো. নাসির (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার খাটিয়ামারী গ্রামের মনিরুজ্জামানের ছেলে।
অন্যদিকে, রোববার দিবাগত রাতে বালিয়ামারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও ভারতীয় মদের ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews