বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

লৌহজংয়ে বিশেষ অভিযানে ৩৫ গ্রাম হেরোইন ও ১ হাজার ই য়া বা সহ মা দ ক কারবারি গ্রে প্তা র

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২০ Time View

লৌহজংয়ে বিশেষ অভিযানে ৩৫ গ্রাম হেরোইন ও ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ গ্রাম হেরোইন ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়,জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো:মেনহাজুল আলম,পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় লৌহজং থানা পুলিশ অভিযানটি পরিচালনা করে।অভিযানে নেতৃত্ব দেন লৌহজং থানার এস আই মো:শাহীন মিয়া।

অভিযান চলাকালে গোয়ালীমান্দ্রা এলাকা থেকে মো:মুন খান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দেউলভোগ (খারাকান্দি) গ্রামের মৃত দিপু খানের ছেলে।আটকের সময় তার কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।এ ছাড়া উদ্ধার করা হয় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।জব্দ করা আলামত পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশের প্রাথমিক তদন্তে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
তবে বিষয়টি অধিকতর তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

লৌহজং থানা পুলিশ জানিয়েছে,মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।পুলিশ সাধারণ মানুষকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য গোপনীয়ভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানিয়েছে।স্থানীয় বাসিন্দারাও পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।তাদের মতে,নিয়মিত অভিযান পরিচালিত হলে এলাকায় মাদক কারবার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।পুলিশ বলছে,মাদক নির্মূলে জনসচেতনতার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।সংশ্লিষ্টরা মনে করছেন,ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।মাদকবিরোধী এ অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় অবস্থানেরই প্রতিফলন বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews