
শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মহাফিল
মো:আয়নাল হক,দূর্গাপুর উপজেলা প্রতিনিধি:
আজ ২৪ নভেম্বর (মঙ্গলবার)যথাযত মর্যাদায় পালিত হয়েছে ৫ নং ঝালুকা ইউনিয়নের শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে আজ বাদ আসর গৌরিহার আল আরাবীয়া দাখিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয় । বিকাল ৪টা ৩০ মিনিট থেকে মাগরিব পর্যন্ত দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। মরহুমের ছোট ভাই মো: কামরুজ্জামান আয়নালের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রাজশাহী -৫ দূর্গাপুর পুঠিয়া আসনের বর্তমান সংসদ সদস্য জনাব মো: নজরুল ইসলাম মন্ডল এমপি বিশেষ অথিতী হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো: কামরুজ্জামান আয়নাল উপজেলা বিএনপির সদস্য সচিব মো: জুবায়ের হোসেন সহ উপজেলা ও ৫নং ঝলুকা ইউনিয়ন বিএনপির একাধিক নেতৃবৃন্দ