বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Title :
গাজীপুরে পোশাকশিল্পে অস্থিরতা বন্ধের দাবিতে মানববন্ধন সংশোধনী বিজ্ঞপ্তি: চান্দিনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী শিমুলের দোয়া প্রার্থনা। ফুলবাড়িয়ায় দুই ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা ঢাকার ধামরাইয়ে প্রাইভেট কার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ মধুখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী চন্দন মুন্সীর সময়ের পালাবদলে কারও কারও রাজনৈতিক পরিচয়ও বদলে গেছে। —প্রকৌশলী মোহাম্মদ আমির হামজা এআই মনের মানুষ খুঁজে দেবে, বিয়ে না হলে টাকা ফেরত শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মহাফিল মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ আলীকদমে শূন্য হাতে সরকার গঠন করেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ছুটছেন প্রধানমন্ত্রী: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শিবচর উপজেলা জামায়াতের নতুন আমির মো. বেলায়েত হোসেন ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি স্লোগানে মুখর খানবাড়ি পটিয়ার আশিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন কালিয়াকৈরে তৃণমূল সুসংগঠিত করার লক্ষ্যে পারভেজ আহমেদের কর্মী সমাবেশ তালার নবাগত( ইউএনও) রূপায়ন দেবের সঙ্গে তালা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়। ঠাকুরগাঁওয়ে SRB-13 অভিযানে ১৪ বছর দন্ডাদেশ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। ​কমলনগরে ‘মেসার্স বারাকা ব্রিকস্’ গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন, ভোলার মনপুরায় টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ। জনগণের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম হঠাৎ বৃষ্টিতে সোনালি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক; সরকারি সহায়তার দাবি লৌহজংয়ে ভোক্তা অধিকারের অভিযান মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে

সময়ের পালাবদলে কারও কারও রাজনৈতিক পরিচয়ও বদলে গেছে। —প্রকৌশলী মোহাম্মদ আমির হামজা

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

সময়ের পালাবদলে কারও কারও রাজনৈতিক পরিচয়ও বদলে গেছে।
—প্রকৌশলী মোহাম্মদ আমির হামজা

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা-
দৈনিক প্রভাতী বাংলাদেশ ও জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা।

আওয়ামী লীগের শাসনামলে যারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদেরই কেউ কেউ এখন বিএনপির পরিচয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। আবার আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেও নিজেদের বড় নেতা হিসেবে উপস্থাপন করছেন।

সিনিয়র নেতৃবৃন্দের প্রতি অনুরোধ, এসব বিষয়ে সতর্ক হোন। স্থানীয় পর্যায়ে কার রাজনৈতিক অতীত কী, তা খোঁজখবর নিন। কারণ, এ ধরনের কর্মকাণ্ডে দলীয় ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আপনাদের রাজনৈতিক সুনামও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

আপনারা পুরো ধামরাইয়ের রাজনীতি করেন, আর আমরা একটি ইউনিয়ন কিংবা ওয়ার্ডের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই স্থানীয় পর্যায়ে কে কোন রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত ছিলেন, তা আমাদের অনেকেরই জানা।

আমার পাশে পাঁচ-দশজন মানুষ দেখেই কিংবা কিছু মানুষের উপস্থিতি দেখেই কেউ যেন নিজেকে আদর্শিক কর্মী বা বড় নেতা মনে না করেন। এদের অনেকেই আওয়ামী লীগ কিংবা তাদের সহযোগী হিসেবে পরিচিত। নেতৃত্বের পরিচয় লোকসমাগমে নয়; আদর্শ, সততা, ত্যাগ ও জনগণের আস্থায়।

দুঃখজনক হলেও সত্য, এদের অনেককেই এখনো বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে সামনের সারিতে বসে নিজেদের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে দেখি। এতে সাধারণ মানুষের প্রশ্নের মুখেও পড়তে হয়—আপনাদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের এত ওঠাবসা কেন?

একদিকে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেবেন, অন্যদিকে আওয়ামী লীগ প্রতিহত করার স্লোগান দেবেন—এমন দ্বিমুখী অবস্থান গ্রহণযোগ্য নয়। আগে নিজেদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করুন।

আরও উদ্বেগের বিষয়, এদের কেউ কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখছেন। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসংশ্লিষ্টতা কিংবা রাজনৈতিক সুবিধাবাদিতার মতো বিষয়গুলোতে যাদের নাম আলোচিত, তাদের বিষয়ে জনগণ নিশ্চয়ই বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন।

আমরা চাই, ইউনিয়নের নেতৃত্বে আসুক একজন সৎ, যোগ্য, নীতিবান ও ন্যায়বিচারে বিশ্বাসী মানুষ—যিনি ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের প্রয়োজনে পাশে থাকবেন।

সাময়িক সরকারি বরাদ্দ কিংবা সুযোগ-সুবিধা দিয়ে কি সত্যিই জনআস্থা অর্জন করা যায়? জনগণের আস্থা অর্জন করতে হয় সততা, যোগ্যতা ও বাস্তব কাজের মাধ্যমে।

একটি ইউনিয়ন পরিষদ নির্বাচন কেবল চেয়ারম্যান হওয়ার লড়াই নয়; এটি জনগণের পবিত্র আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

জনগণের-আমানত জনসেবা
জনগণের-আস্থা রাজনৈতিক-আদর্শ যোগ্য-নেতৃত্ব ইউনিয়ন-পরিষদ, ধামরাই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews