বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব কথিত কর্মীর পটিয়া ব্লাড ফাউন্ডেশন পেল মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি: প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ আটক নকলায় পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মিন্টুর মতবিনিময় মেলান্দহে মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচির উদ্বোধন: ৮ উদ্যোক্তার মাঝে ১৬ লাখ টাকা বিতরণ ইউএনওদের সঙ্গে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাল, পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও। পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা। পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা। ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন সংশোধনী বিজ্ঞপ্তি: গাজীপুরে পোশাকশিল্পে অস্থিরতা বন্ধের দাবিতে মানববন্ধন সংশোধনী বিজ্ঞপ্তি: চান্দিনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী শিমুলের দোয়া প্রার্থনা। ফুলবাড়িয়ায় দুই ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা ঢাকার ধামরাইয়ে প্রাইভেট কার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ মধুখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী চন্দন মুন্সীর সময়ের পালাবদলে কারও কারও রাজনৈতিক পরিচয়ও বদলে গেছে। —প্রকৌশলী মোহাম্মদ আমির হামজা এআই মনের মানুষ খুঁজে দেবে, বিয়ে না হলে টাকা ফেরত শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মহাফিল মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ আলীকদমে শূন্য হাতে সরকার গঠন করেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ছুটছেন প্রধানমন্ত্রী: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শিবচর উপজেলা জামায়াতের নতুন আমির মো. বেলায়েত হোসেন ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি স্লোগানে মুখর খানবাড়ি পটিয়ার আশিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন কালিয়াকৈরে তৃণমূল সুসংগঠিত করার লক্ষ্যে পারভেজ আহমেদের কর্মী সমাবেশ

কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ আলীকদমে

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ আলীকদমে

সভাপতির নামে বরাদ্দ, পিআইওর বিরুদ্ধে বাস্তবায়নের অভিযোগ, মাস্টাররোল জালিয়াতির প্রশ্নে তদন্ত দাবি

মুহাম্মদ সালাহ্ উদ্দীন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি।

বান্দরবানের আলীকদম উপজেলায় গ্রামীণ সড়ক সংস্কার প্রকল্পে কোনো কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে।

২০২৫-২৬ অর্থবছরের ধানচি সড়ক হতে রেংরই মেম্বার পাড়ার অভিমুখে রাস্তা সংস্কার’ প্রকল্পের সভাপতি রেহেনা বেগমের নামে বরাদ্দের অর্থ ছাড় করা হলেও তাঁর দাবি, প্রকল্প বাস্তবায়নের সময় তিনি ঘটনাস্থলে যাননি।

বরং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নজরুল ইসলাম নিজেই কাজ বাস্তবায়ন করে তাঁর নামে বিল তুলেছেন।

রেহেনা বেগম বলেন, প্রকল্পের কাজের সময় আমি প্রকল্পস্থলে যাইনি। তবে পিআইও সাহেব নিজে কাজটি বাস্তবায়ন করেছেন এবং আমার নামে বিল তুলেছেন।

স্থানীয় বাসিন্দা মেনকাত ম্রো দাবি করেন, প্রকল্পের কোনো কাজ তাঁদের চোখে পড়েনি। অন্যদিকে সংশ্লিষ্ট ইউপি সদস্য রেংরই ম্রো প্রকল্পের নাম নিয়েও আপত্তি জানিয়েছেন। তাঁর ভাষ্য, তাঁর পাড়ার নাম রেংরই মেম্বার পাড়া নয়, মেনকেউ ম্রো পাড়া। গত অর্থবছরে তাঁর পাড়ার রাস্তায় কোনো সংস্কারকাজও হয়নি।

এদিকে, প্রকল্প বাস্তবায়নে পিআইও কার্যালয়ের বিরুদ্ধে ভুয়া মাস্টাররোল তৈরির অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে পিআইও নজরুল ইসলাম বলেন, বিল ছাড়ের আগে তিনি প্রকল্পের কাজ তদন্ত করেছেন। তবে কাজ না হওয়ার অভিযোগ জানানো হলে তিনি বলেন, ‘কাজ না হয়ে থাকলে আমি তদন্তে যাবো।

স্থানীয়দের আরও অভিযোগ, গত অর্থবছরেও আলীকদমে এ ধরনের একাধিক প্রকল্পে কাজ না করেই সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

এসব অনিয়মে সাবেক ইউএনও ও পিআইওর যোগসাজশের অভিযোগও রয়েছে। তবে সাবেক ইউএনওর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল প্রকল্পের বরাদ্দপত্র, বিল-ভাউচার, মাস্টাররোল, পরিদর্শন প্রতিবেদন ও কাজ সমাপ্তির সনদ যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তাঁদের প্রশ্ন, প্রকল্পের কাজ বাস্তবে না হয়ে থাকলে সরকারি অর্থ ছাড় হলো কীভাবে? অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সরকারি অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews