বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব কথিত কর্মীর পটিয়া ব্লাড ফাউন্ডেশন পেল মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি: প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ আটক নকলায় পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মিন্টুর মতবিনিময় মেলান্দহে মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচির উদ্বোধন: ৮ উদ্যোক্তার মাঝে ১৬ লাখ টাকা বিতরণ ইউএনওদের সঙ্গে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাল, পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও। পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা। পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের দেশে প্রত্যাবর্তন, শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সংবর্ধনা। ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন সংশোধনী বিজ্ঞপ্তি: গাজীপুরে পোশাকশিল্পে অস্থিরতা বন্ধের দাবিতে মানববন্ধন সংশোধনী বিজ্ঞপ্তি: চান্দিনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী শিমুলের দোয়া প্রার্থনা। ফুলবাড়িয়ায় দুই ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা ঢাকার ধামরাইয়ে প্রাইভেট কার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ মধুখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী চন্দন মুন্সীর সময়ের পালাবদলে কারও কারও রাজনৈতিক পরিচয়ও বদলে গেছে। —প্রকৌশলী মোহাম্মদ আমির হামজা এআই মনের মানুষ খুঁজে দেবে, বিয়ে না হলে টাকা ফেরত শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মহাফিল মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ না করেই ২ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ আলীকদমে শূন্য হাতে সরকার গঠন করেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ছুটছেন প্রধানমন্ত্রী: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শিবচর উপজেলা জামায়াতের নতুন আমির মো. বেলায়েত হোসেন ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মো. আব্দুস সাত্তার, গুরুত্ব দিচ্ছেন জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি স্লোগানে মুখর খানবাড়ি পটিয়ার আশিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন কালিয়াকৈরে তৃণমূল সুসংগঠিত করার লক্ষ্যে পারভেজ আহমেদের কর্মী সমাবেশ

শূন্য হাতে সরকার গঠন করেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ছুটছেন প্রধানমন্ত্রী: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

শূন্য হাতে সরকার গঠন করেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ছুটছেন প্রধানমন্ত্রী: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা চাই বাংলাদেশটা পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াক। আমাদের প্রধানমন্ত্রী সকাল ৮টায় তার কর্মযজ্ঞ শুরু করে করেন রাত ১২টা পর্যন্ত। আর তার সাথে আমরা যারা মন্ত্রিপরিষদে আছি, প্রত্যেকে আমাদের জীবন শুরু হয় সকাল ৮টায় আর শেষ করি রাত ১২টায়। এত কিছুর পরেও কিন্তু একদিনের জন্যও ছুটি নিই না। সরকারি কর্মকর্তাদের সপ্তাহে ছুটি থাকে দুইদিন। আমাদের কোনো শুক্রবার নেই, শনিবার নেই। এভাবে আমরা দিনরাত কাজ করছি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সরকার গঠনের প্রেক্ষাপট ও চলমান উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা খুব শূন্য হাতে সরকার গঠন করেছি, একবারে শূন্য হাতে। ড. ইউনূস যে মাসে বিদায় নিলেন নির্বাচন দিয়ে, সে মাসে সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছিল। এরকম একটা শূন্য হাতে সরকার গঠন করেও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একে একে নির্বাচনি প্রতিশ্রুতি ও ইশতেহারগুলো বাস্তবায়ন শুরু করেছেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি দেশে ১৫১ শয্যা বিশিষ্ট ৬শ’ হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার টেন্ডার আগামী সপ্তাহেই হয়ে যাবে। প্রধানমন্ত্রী এমন দুঃসাহসিক কাজ শুরু করে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

নাশকতা ও জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে সতর্ক করে অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, এই মুহূর্তে যদি আমাদের অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমাদেরই কোনো সন্তানেরা নাশকতায় নামে, জ্বালাও-পোড়াওয়ে নামে, তাহলে কি আমরা দেশটা গড়ে তুলতে পারব? আপনাদের কাছে অনুরোধ থাকল, আমাদের কারও সন্তান, কারও ভাই, কারও আত্মীয় যেন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত না হয়।

দেশ গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আমরা দেশটাকে সুন্দর, চমৎকার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। শুধু একা সরকারের পক্ষে তা সম্ভব নয়, সেজন্য দরকার পুরো জাতির ঐক্য-যে ঐক্যের কথা প্রধানমন্ত্রী বারবার বলে আসছেন। তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে বলেন, আপনারাও এই অঞ্চলের বাসিন্দা, আপনাদের আত্মীয়স্বজন শিল্পাঞ্চলসহ সারাদেশে ছড়িয়ে আছে। আপনারাও লক্ষ্য রাখবেন, কেউ যাতে কোনো রকম ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত না হয়। আসুন আমরা সকলে মিলে এই বাংলাদেশটাকে গড়ি।

কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) একে এম মামুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর ও সাবেক সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ বীর মুক্তিযোদ্ধা, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছানোয়ার হোসেন ও সহকারী শিক্ষক পারভেজ খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews